,

আরব-আমিরাতে রমজান উপলক্ষে দাম কমানোর প্রতিযোগিতা

news-image

অনলাইন ডেস্ক : রমজান মাস আসলেই আমাদের দেশে যেখানে শুরু হয় জিনিস-পত্রের দাম বাড়ানোর উর্ধ্বশ্বাস প্রতিযোগীতা, সেখানে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দেখা গেলো সম্পূর্ণ উল্টো চিত্র। পবিত্র রমজান মাস উপলক্ষে আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে শুরু হয়েছে দাম কমানোর প্রতিযোগিতা। কিছু কিছু পণ্যে দেশটি ৫০শতাংশের ওপরে মূল্যছাড় ঘোষণা করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাজারে মূল্যছাড় শুরু হবে। এসব মূল্যছাড়ের পণ্যের মধ্যে চাল থেকে শুরু করে তেল, ডাল, চিনি, জুস ও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে।

ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান হাশিম আল নুয়ামি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় থাকবে।

দেশটির অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার।

এছাড়া কেউ যাতে কোন পণ্যের দাম বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে।সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর