,

ওরস শরীফ থেকে ফেরার পথে বাস পুকুরে : আহত-৫০

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : নীলফামারীর কিশোরগঞ্জে রনচন্ডী সোনাখুলিতে ওরস শরীফ থেকে ফেরার পথে বাসের সামনের চাকার টায়ার ফেটে বাসটি পুকুরে পরে যায়। আজ রবিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে প্রায় ১২জনের অবস্থাজনক।

আহতদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়ায় নকশবন্দী মোজাদ্দেদীয়া দরবার শরীফে ওরস পালন শেষে রাশিদা এন্টারপ্রাইজ নামে একটি বাসে করে নিজেদের গন্তব্যস্থল কুড়িগ্রামের ভুরঙ্গামারী ফেরার পথে সামনের চাকা ফেটে গিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ৭০ জনের মধ্যে ৫০জন আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর