,

ত্রিদেশীয় হুইলচেয়ার ক্রিকেট সিরিজ জিতল বাংলাদেশ

news-image

ভারতে ত্রিদেশীয় হুইলচেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রোববার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে টান টান উত্তেজনা ছড়ানো ম্যাচে ভারতকে পাঁচ রানে হারিয়েছে বাংলাদেশ।এনডিকেএ স্টেডিয়ামে টস জেতে ভারতের হুইলচেয়ার ক্রিকেট দল। ভারতের অধিনায়ক সোমজিৎ বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। শুরুটা ভালো হলেও শেষের দিকে গতিটা ধরে রাখতে পারেনি দল।

১৩৮ রানের লক্ষ্যে মাঠে নামে ভারত। শুরু থেকেই দুর্দান্ত খেলছিল ভারত। ১৬ ওভার পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ ভারতের কাছেই ছিল। কিন্তু ১৭তম ওভারে বীর সিংকে আউট করে শফিক ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। এরপরই দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শফিক। ওই ওভারে আরেক ব্যাটসম্যান বোল্ড হলে সবার হিসাবই পাল্টে যায়। ১৯তম ওভারে ১৯ বলে ২৫ রান করা আনামুলকে আশরাফুল আউট করার পরই বাংলাদেশ দলে উল্লাস ছড়িয়ে পড়ে। পরের বলেই আশরাফুল শেষ উইকেট তুলে নেন। শেষের নাটকে বাংলাদেশ মাঠ ছাড়ে ৫ রানের জয় নিয়ে। বাংলাদেশের জয়ের নায়ক শফিক। ব্যাটিংয়ে ৩৪ রান করার পর বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন শফিক।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ নামের সংগঠনের উদ্যোগে গড়া বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল গত বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারত যায়। সিরিজে বাংলাদেশ ও ভারতের সঙ্গে নেপালও অংশ নিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর