মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর আইনজীবী সমিতির নির্বাচন ৩০ এপ্রিল

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের তিনটি ও বিএনপির একটি প্যানেল নির্বাচনী অংশ নিচ্ছে। গত ১০ এপ্রিল তফসিল ঘোষণার পরই সভাপতি ও সম্পাদকসহ ১৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্যানেল ঘোষণা করেন। নির্বাচনের রির্টানীং অফিসার অ্যাডভোকেট আব্দুল রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগের তিনটি ও বিএনপির একটি প্যানেল হয়েছে এবারের নির্বাচনে। আওয়ামী লীগের প্যনেলের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের মালেক-জহিরুল-হক, জলিল-রেজা-তাতা ও সম্মিলিত আইনজীবী সমন্বয় সমর্থিত হাছনাইন-মশিয়ার-নির্মল এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে কাইয়ুম-ফেন্সি-আলেফ।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থি সমমনা ভোটার রয়েছে কমপক্ষে শতকরা ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ রয়েছে বিএনপি- জামায়াত সমমনা দলের।এক্ষেত্রে ভোটে আওয়ামী লীগ ভোটারের মধ্যে প্রধান্য থাকলেও নিজেদের বিরোধে বিএনপি-জামায়াতের প্যানেলের গুরুত্বপূর্ণ পদে জিতে যায়। যেমনি গত নির্বাচনে সভাপতি পদে বিএনপির অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মন্ডল জিতেছিলেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, দলীয়ভাবে একটি প্যানেল দেওয়ার অনেক চেষ্টার পর অবশেষে ব্যর্থ হয়। ফলে তিনটি প্যানেল হয়েছে। তবে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ কোন প্যানেলকে সমর্থন দেননি।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল বলেন, অনেক চেষ্টা করেও একটি প্যানেল করা সম্ভব হয়নি। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাই দলের সিদ্ধান্ত জানাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে জেলা ও মহানগর আওয়ামীলীগ কাউকে সমর্থন করেনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক