,

আখাউড়ায় ইয়াবাসহ ০৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম থেকে ইয়াবাসহ ০৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সোহাগ মোল্লা (৩৭) কে আটক করেছে র‌্যাব।
এ সময় মোঃ হানিফ মিয়া (৬০) নামে তার এক সহযোগীকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ২৭ এপ্রিল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল আখাউড়া উপজেলার দেবগ্রাম (মধ্যপাড়া) মোল্লাবাড়ীতে অভিযান পরিচালনা করে ১২৫ পিস ইয়াবাসহ সোহাগ মোল্লা ও হানিফ মিয়াকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা। আটক আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী