,

পিএসজিকে হারিয়ে শিরোপা জিতল রেন

news-image

স্পোর্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১১ নম্বর স্থানে থানা দল রেনের কাছে হারল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শনিবার রাতে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় মর্যাদার টুর্নামেন্ট ফ্রেঞ্চ কাপ জিততে পারল না থমাস টুখেলের দল।

এদিন নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তবুও ফলাফলের দিকে গড়ায়নি ম্যাচ। টাইব্রেকারে শিরোপা হাত ছাড়া হয় পিএসজির।

৪৮ বছর ধরে বড় কোনো শিরোপা জেতে নি রেনে। ১৯৭১ সালের পর শনিবার রাতে প্রথম বড় কোনো শিরোপা জিতল দলটি। ফ্রেঞ্চ কাপে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা।

ম্যাচের শুরুতেই চমক দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচটিতে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে।

ম্যাচের মাত্র ১৩তম মিনিটে নেইমারের কর্নারে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন দানি আলভেস।

এরপর ২১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার নিজেই। আর্জেন্টাইন মিডফিল্ডান অ্যাঞ্জেল ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত পাস থেকে রেনের গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার।

এতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারির পিএসজির সমর্থকরা। রেনেকে গোলের বন্যায় ভাসিয়ে দেবে পিএসজি, এমন আশাতেই উৎফুল্ল ছিলেন তারা।

তবে এ আশার গুড়ে বালি ঢেলে দেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। ২-১ স্কোরে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে ম্যাচে ফেরে রেনে। সমতা আনেন এডসন আন্দ্রে। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোল করতে পারেনি কোনো দল। ১১৮তম মিনিটে কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে।

বিপদে পড়ে যায় পিএসজি। গোল দেয়ার বদলে ম্যাচ রক্ষায় মরিয়া হয়ে ওঠে তারা।

অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নিজেদের প্রথম পাঁচ শটে গোলের দেখা পান দুই দলেরই দশজন খেলোয়াড়। ফলে আবারও টাইব্রেকার শুরু হয়।

ষষ্ঠ শটে রেনের পক্ষে গোল করেন ইসমাইল সার। কিন্তু পিএসজির ক্রিস্টোফার এনকুকু বল জালে জড়াতে পারেননি। আর এতেই প্রায় ৪৮ বছর পর বড় কোনো শিরোপা জেতার উল্লাসে ভাসে রেনে।

পাঁচ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি হারল ১১ নম্বর স্থানের রেনের কাছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর