,

প্রাতঃভ্রমণে ওবায়দুল কাদের (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণেও বের হচ্ছেন তিনি।

রবিবার সকালে সিঙ্গাপুরে তাকে মর্নিং ওয়াক (হাঁটাহাঁটি) করতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের সুস্থ ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন।

মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন।
ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিকেল পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পর্যবেক্ষণের জন্য এখনও তাকে সিঙ্গাপুরেই থাকতে হচ্ছে। বিডি-প্রতিদিন

ভিডিও:

https://www.facebook.com/shaikhwalid.faiej/videos/2893377237346561/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর