মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : একুশ শতকে লা লিগায় যে কাজটি কেউ পারেননি, সেটিই করে দেখিয়েছেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ২৪ গোল করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন গোলমেশিন। আজ বদলি হিসেবে নামা এই ফুটবল–জাদুকরের একমাত্র গোলেই শিরোপার দখল ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

এ নিয়ে শেষ এগারো মৌসুমের আটবারই শিরোপার দখল নিয়েছে কাতালানরা। ‘লা লিগা বার্সেলোনারই’—এ কথা বললে দোষের কিছু হবে না নিশ্চয়!

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছবি: এএফপি

চেনা মাঠ, চেনা পরিবেশ। গ্যালারিঠাসা দর্শক। নিজেদের দুর্গ। জয়ের উদ্‌যাপনের জন্য এর চেয়ে আর ভালো মঞ্চ কী হতে পারে? বার্সেলোনা–সমর্থকেরা যেন প্রস্তুতি সেরেই এসেছিল। অনেকে তো কেক-টেক নিয়েই মাঠে চলে এসেছেন প্রিয় দলের শিরোপা উঁচু করে ধরার মুহূর্ত উদ্‌যাপন করবে বলে। তাদের কাউকেই হতাশ করেননি ভালভার্দের শিষ্যরা। সহজ ম্যাচটি কঠিন করে জিতলেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখার কাজটি ঠিকমতোই করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে মেসির উদযাপন। ছবি : এএফপি

অনেক দিন ধরেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হচ্ছে না বার্সেলোনার। এবার সেই অচলায়তন ভাঙার সুযোগ হাতছানি দিচ্ছে কাতালানদের। সামনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজের সেরা ছাত্রকে তাই খানিক বিশ্রাম দিতে কেই–বা না চাইবেন! ভালভার্দেও চেয়েছেন তা-ই। মেসিকে একাদশে রাখেননি। কিন্তু প্রথমার্ধে গোলহীন বার্সেলোনাকে দেখে হতাশ ভালভার্দে মেসির ওপরই শেষতক আস্থা রেখেছেন। পাছে না আবার উদ্‌যাপনের সব প্রস্তুতি জলে ভেসে যায়! দ্বিতীয়ার্ধে কুতিনহোর বদলি হিসেবে নামা মেসি গুরুর আস্থার প্রতিদান দিয়েছেন। তবে তাতেও খানিকটা সময় লেগেছে। অতিথিরা তাঁদের রক্ষণ ভালোই জমাট রেখেছেন বলে। মেসি গোল পেয়েছেন ৬২ মিনিটে। ভিদালের ছোট্ট করে বাড়ানো বল লেভান্তের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জালে জড়ান আর্জেন্টাইন ফুটবলের এই রাজপুত্র।

মিনিট খানেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সুয়ারেজ। যদিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বার্সেলোনার উরুগুইয়ান এই তারকা। এদিকে গোল হজমের পর বার্সেলোনার রক্ষণেও বেশ কবার ভয় ধরিয়ে দিয়েছিল লেভান্তে। লেভান্তে পরপর দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে বার্সেলোনার শিরোপা জয়ের উদ্‌যাপনের অপেক্ষাটা আরও দীর্ঘ হতো নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক