,

দুদিনেই ঢিলের আঘাতে চুরমার বনলতা এক্সপ্রেস!

news-image

অদ্ভুত কিছু মানুষ বাস করে এদেশে। দেশের সম্পদের ক্ষতি করে তারা পাশবিক আনন্দ পায়। দুদিন হয়নি যাত্রা শুরু করেছে ঢাকা-রাজশাহী রুটে প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’। গত পরশু উদ্বোধনের পর আজ শনিবার ছিল ট্রেনটির প্রথম যাত্রা। শুরু থেকেই ঝকঝকে নতুন এই ট্রেনটিতে ঢিল ছোড়ার উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর মানুষ। তাদের ঢিলের আঘাতে চুরমার হয়ে গেছে বনলতার ডিজিটাল ডিসপ্লে বোর্ড। চিড় ধরেছে জানালার কাঁচে। 

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন সব সুবিধাযুক্ত ট্রেনের কোচগুলো কিছুদিন আগেই দেশে এসেছে। ব্রডগেজ কোচগুলোর বাইরে এবং ভেতরে আছে ডিজিটাল নেমপ্লেট। রেলওয়ের গ্রুপে আজ পোস্ট করা কিছু ছবিতে দেখা যায়, চলতি পথে ঢিলের আঘাতে সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। শুধু বনলতা নয়; ঢিলের আঘাতে গত কয়েক বছরে আমদানি করা নতুন কোচগুলোর অবস্থাও শোচনীয় হয়ে উঠেছে। 

চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। আশ্চর্য হলেও সত্য যে, বছরের পর বছর প্রতিদিন দেশের বিভিন্ন ট্রেনে এই ঢিল ছোড়ার ঘটনা ঘটছে। এসি বগির যাত্রীরা ঢিলের আঘাত থেকে বেঁচে গেলেও ননএসির যাত্রীরা প্রতিদিন আহত হচ্ছেন। যাদের মধ্যে শিশুও রয়েছে। এ সমস্যার সমাধানে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। এটা রোধ করতে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করাও জরুরি।

মন্তব্য

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো