,

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে তাঁর সাম্প্রতিক ব্রুনাই সফর সম্পর্কে আলোচনা করেন।

তিনি জানান, সরকার প্রধান তাঁর তিন দিনের (২১-২৩ এপ্রিল) ব্রুনাই সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে ব্রুনাই থেকে দেশে ফিরেন।

তাঁর (হাসিনার) সে দেশে অবস্থান, পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ করে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সম্পাদিত কৃষি, মৎস্য, পশু সম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহসহ ৭টি চুক্তির বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর ব্রুনাই সফরকালে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্রুনাইয়ের ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রুনাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অনেকগুলো বৈঠক করেন।

শেখ হাসিনা জানান, কেবাংগাসানে কূটনৈতিক জোনে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যানসেরি ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধিতে সহায়ক হবে।

এ সময় তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। এ সময় রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো