,

দেশের সব টিভি ও ব্যাংকের এটিএম বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে

news-image

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) সংযুক্ত হওয়ার পাশাপাশি ব্যাংকের এটিএমও সংযুক্ত করা হচ্ছে। নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই স্যাটেলাইটের ব্যান্ডউইথে দেশের প্রান্তিক অঞ্চলও ইন্টারনেটের আওতায় আসবে।

গত বছর ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ঠিক এক বছরের মাথায় এই সেবা পেতে যাচ্ছে দেশের মানুষ।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বলেছেন, আগামী ১২ মের মধ্যে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযুক্ত হবে। অন্যদিকে ব্যাংকের এটিএম বুথ সংযুক্ত করার জন্য পরীক্ষামূলক উদ্যোগ পরিচালিত হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ডাচ বাংলা ব্যাংক বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে এটিএম বুথ পরিচালনার পরীক্ষামূলক সূচনা করবে।মহাকাশে স্যাটেলাইট পাঠানোর একবছর উদযাপনের দিন এর উদ্বোধন হবে।

বিসিএসসিএল চেয়ারম্যান আরও জানান, এটিএম বুথের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার আরও নিরাপদ হবে। এখানে তথ্য লিক হওয়ার কোনও সুযোগ নেই।

বর্তমানে দেশে অন্তত ৪০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে এবং এটিএম বুথের মোট সংখ্যা ৭ হাজারের বেশি।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানিয়েছেন, তারা পরীক্ষামূলক প্রচেষ্টায় ভালো রেজাল্ট পেয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়া যাবে।

গত বছরের ১২ মে বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

এক বছর পর প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে এই স্যাটেলাইট প্রকল্পের সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। এই স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয় এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

আশা করা হচ্ছে এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো