সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণি’

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ফণি’। এটি এখনো দুর্বল অবস্থায় আছে এবং বাংলাদেশ থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে।

রোববারের মধ্যে ঝড়টি বর্তমান অবস্থা থেকে কিছুটা সরে গিয়ে ভারতের ওডিশা প্রদেশের দিকে যাবে। পরে আবার বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে। ফলে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ এখনো খুব বেশি নয়। অনেক দূরে অবস্থান করলেও এর বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা বেশি। আর যদি বাংলাদেশের দিকে আসে তাহলে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। রোববারের মধ্যে এর গতিমুখ স্পষ্ট হবে বলে জানান তিনি।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দেশের সব কটি সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অনেক জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সিলেট ও ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত আটটায় ঘূর্ণিঝড় ফণি চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৮৫৫, মোংলা থেকে ১ হাজার ৯২৫ ও পায়রা থেকে ১ হাজার ৮৮৯ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর আগে চলতি বছরে ঘূর্ণিঝড় পাইলিন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ওডিশা উপকূলে আঘাত হানে। গত বছরও বঙ্গোপসাগরে মোট ছয়টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তার সব কটি ভারত ও মিয়ানমারে আঘাত হানে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর