,

ময়নাতদন্ত প্রতিবেদন : নুসরাতের মৃত্যু হয়েছে আগুনে পুড়েই

news-image

নিজস্ব প্রতিবেদক : আগুনে পুড়েই সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৭৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের করা ময়নাতদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ময়নাতদন্তের এই প্রতিবেদন শনিবার শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, আগুনে পুড়ে নুসরাতের মৃত্যুর বিষয়টিই ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন বলেন, প্রতিবেদনটি তাঁরা বুঝে পেয়েছেন। ফেনী পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রোববার তাঁরা প্রতিবেদনটি এসে নিয়ে যাবেন।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত জাহান। গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই দিনই নুসরাতের মা শিরিন আক্তার সোনাগাজী থানায় মামলা করেন। পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করলে মামলা তুলে নেওয়ার জন্য নুসরাতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে মাদ্রাসায় যান নুসরাত। এরপর তাঁকে কৌশলে মাদ্রাসা ভবনের ছাদে ডেকে নিয়ে পাঁচজন মিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর