,

হাসপাতালে এটিএম শামসুজ্জামান

news-image

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থবোধ করায় তাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সকাল বেলায় এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেওয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। এজন্য আজ দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপরেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচার করা হবে তার।

গুণী এই অভিনেতা হাসপাতালটির প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এটিএম শামসুজ্জামানের জন্য তার ভাই আলহাজ সালেহ জামান সেলিম পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর