,

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ যানবাহন

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন পারাপারের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। এ রুটে বেলা বাড়ার সঙ্গে বাড়ে যানবাহনের চাপ। এর ফলে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ এ রুটের উভয় ঘাট মিলিয়ে সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০০টি বাস এবং ১৫০টি ট্রাক পারাপারের জন্য রয়েছে। দুপুর ১২টা থেকে যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন, পচনশীল পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।

বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। বিকেলের দিকে এ চাপ কমবে বলে আশা করছেন এ কর্মকর্তা। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর