,

পররাষ্ট্রমন্ত্রী বললেন, তিস্তা পানি চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার

news-image

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত তিস্তা পানি চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধ্যায় ফরেইন সার্ভিস একাডেমির ‘ওয়াটার ডিপলোমেসি’ নিয়ে আটদিনব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘তিস্তা নিয়ে আলোচনা এমন চূড়ান্ত পর্যায়ে গেছে যে সই হবে হবে। তারপরে একজনের কারণে এটা একটু দেরি হয়েছে। ’

ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাতে কথা হয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘তারা বলেছেন বাকি নদীগুলোর সমস্যা সমাধানে তারা ইন প্রিন্সিবিল এগ্রি (নীতিগতভাবে একমত)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সার্টিফিকেট কোর্সে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৩ কর্মকর্তা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর