,

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ইউনুছ আলী (৩২) নামের এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জেলার আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের বড় লোহঘর গ্রামের রফিক ফকিরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. নূরুন্নবী ভূঁইয়া জানান, গত জানুয়ারি ১০ তারিখ থেকে ইউনুছ আলী কারাগারে আছেন। মাদক সংক্রান্ত বিষয়ে তার পিতা পুলিশে সোপর্দ করলে তাকে জেলহাজতে প্রেরণ করে। তার আপন ছোট ভাই খলিলও মাদক সংক্রান্ত মামলায় কারাগারে আছেন।

শুক্রবার দুপুলে খলিলের স্ত্রী আসেন কারাগারে তাদের সাথে দেখা করতে। কারাগারে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর ইউনুছ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পর ওই হাজতিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর