সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী যা বললেন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে সরকারের চাপ থাকার কারণ নেই। কেননা প্যারোলে মুক্ত হবেন কি না, সেটা নির্ভর করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ওপর।

শুক্রবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ব্রুনাই সফর শেষে সফরের বিভিন্ন দিক তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনে আসেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই ব্রুনাই সফরে বিভিন্ন চুক্তি, সমঝোতা ও সফরের বিভিন্ন দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

বিএনপির চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারে সরকার আগ্রহ বা চাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখানে সরকারের কিছু করার নেই। প্যারোলের জন্য আবেদন করতে হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। এখানে আমাদের প্যারোলে মুক্তি দেওয়ার কিছু নেই।

তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তাদের সিদ্ধান্তে দল পরিচালনা করে। এখানে সিদ্ধান্ত বিএনপির। সরকারের চাপ থাকবে কেন?

প্রধানমন্ত্রী বলেন, বুঝতে হবে বিএনপির জন্ম কোথায়। বিএনপি স্বর্ণলতার মতো। দেখতে সুন্দর কিন্তু শেকড় নেই।

বিএনপির ওপর সরকারের কোনও চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপিকে রাজনীতিতে পুনরুজ্জীবিত করাটা কী, আমি বুঝি না। বিএনপির কোনো ব্যাপারেই সরকার চাপ দিচ্ছে না। তাদের দলের একজন সদস্য শপথ নিয়েছেন। এ জন্য কেন সরকার তাকে চাপ দিতে যাবে। ওই এমপি নিজেই তো বলেছেন জনগণের চাপের কারণে তিনি শপথ নিয়েছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর