,

আখাউড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী হামলা আটক ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রসহ হামলা করে। তারা মটর সাইকেল যোগে দেশীয় অস্ত্র – রাম দা, ছুরি, বলম, বেনার,চাইনিজ কুড়াল ইত্যাদি নিয়ে একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত মন মিয়ার ছেলে শাহ আলম মিয়া, নোয়াব মিয়া ও শাহজাহান মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করে।

তারাগন পশ্চিম পাড়ার নোয়াব মিয়ার মেয়ের জামাই ও তার কর্মচারী রিপন সাহা কে ২৪ এপ্রিল বুধবার রাত ৮ টার সময় দহ্মিণ ইউনিয়নের নুরুপুর লামার বাড়ি থেকে তপু ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে কিডনাপ করে। তখন ব্রাহ্মণবাড়িয়া সদরের কান্দিরপাড়া গ্রামের আরিফ মিয়ার ব্যবসার ১২ হাজার টাকা মূল্যের মালামালের প্যাকেট ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরে আরো টাকা আাদায়ের জন্য সারারাত ওদের আটকে রেখে মারধর করে সকালে ছেড়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে বিচার চাওয়ার কারণে সন্ত্রাসীরা এ হামলা করে।

হামলাকারীরা হলো নুরপুর লামার বাড়ির আওয়ামী লীগ নেতা ও হীরাপুর সরকারী প্রাথমিত বিদদ্যালয়ের সভপাতি আতিকুর রহমান বাবুল ভুইয়ার দুই ছেলে সায়েম (২৫) ও জেমি (২৩) আটককৃত অপর আসামীরা হলো তারাগন পশ্চিম পাড়ার কাজী শাফায়েত মিয়া ও তার ছেলে কাজী তপু মিয়া(২৮) কাজী সুমন মিয়া সহ আরো ১০-১২ জন।

এসময় খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পূর্ব মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারী তপু ও তার বাবা শাফায়েত মিয়া, সায়েম ও জেমি কে গ্রেফতার করেন।

জানতে চাইলে আখাউড়া থানার ওসি সৈয়দ রসুল আহমেদ নিজামী বলেন আখাউড়ার মধ্যে কোনো সন্ত্রাসীর ঠাই নাই। তাছাড়া উক্ত আসামীরা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আসামীদের উপযুক্ত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর