,

রংপুরে দুই আদিবাসী তরুণীকে ধর্ষণ: প্রধান আসামী গ্রেফতার

news-image

রংপুর প্রতিনিধি :  রংপুরের মিঠাপুুকুরে দুই আদিবাসী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী পলাতক রতন মিনজিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার থেকে ওই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রতন মিনজি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী সোমনারায়ন গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানানো হয়।

র‌্যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, মোবাইল ফোনের আলাপনে পূর্ব পরিচিত রতন মিনজির সাথে দেখা করতে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর থেকে আসে আদিবাসী দুই তরুণী। রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় পৌঁছলে আগে থেকে পরিকল্পনা করে থাকা রতন মিনজি, তার দুই বন্ধু হযরত ও মামুন ওই দুই তরুণীকে পাশর্^বর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। এঘটনার পর ওই দুই তরুণীকে ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষকরা। এর মধ্যে এক আদিবাসী তরুণী আত্মহত্যা করে।

ধর্ষিত দুই আদিবাসী তরুণীর মধ্যে এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী একজনের সাথে রতন মিনজির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার ওই তরুণী ও তার প্রতিবেশি দশম শ্রেণী পড়ুয়া আরেক তরুণীকে সাথে নিয়ে রতন মিনজির সাথে দেখা করতে এসেছিলেন।

র‌্যাব-১৩ প্রধান বলেন, ‘ঘটনার পরের দিন নিজ বাড়িতে ফিরে রতন মিনজির সাথে সম্পর্কের কথা উল্লেখ করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে এসএসসি’র ফলপ্রত্যাশী ওই তরুণী। এ ঘটনায় অপর ধর্ষিতার পরিবার ২৩ এপ্রিল মঙ্গলবার মিঠাপুকুর থানায় রতন মিনজিকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।’
ধর্ষণ ঘটনার পর থেকে রতন মিনজিসহ অন্য ধর্ষকরা আত্মগোপনে চলে যান দাবি করে মোজাম্মেল হক বলেন, ‘রতন মিনজি ঢাকার সাভারে গিয়ে ছদ্মবেশ ধারণের উদ্দেশ্যে চুল কেটে ফেলে এবং বান্দরবানের জঙ্গলে লুকিয়ে থাকার পরিকল্পনা করে। কিন্তু বান্দরবান যাওয়ার পূর্বেই র‌্যাবের অভিযানে ওই ধর্ষক আদিবাসী যুবককে গ্রেফতার করেন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর