মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরের ভ্যাট বৃদ্ধি: বুড়িমারী স্থলবন্দরে অচলাবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে বোল্ডার পাথরের ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে সকল ধরনের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) ব্যবসায়ীরা। এতে গত দুই দিন ধরে পুরো বুড়িমারী স্থলবন্দরে অচলাবস্থা বিরাজ করছে।

এর আগে বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধ ঘোষণা করেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ভারত ও ভুটান থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রফতানি হয়। অথচ সেই সুযোগ কাজে লাগিয়ে ১০ ডলার না নিয়ে রংপুর কাস্টমস ১২ ডলার করে নিচ্ছে। দুই ডলার বেশি নেয়ায় বুড়িমারী স্থলবন্দরের পথর ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।

তারা আরও জানান, অবিলম্বে অতিরিক্ত দুই ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে যাবে ব্যবসায়ীরা। বুড়িমারী স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, পাথর আমদানিতে টন প্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার ভ্যাট বৃদ্ধি করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল ধরনের পাথর আমদানি বন্ধ করা হয়েছে। পাশাপাশি ভুটানের পাথরের দাম বৃদ্ধির কারণেও পাথর আমদানি বন্ধ রয়েছে। একইভাবে বাংলাবান্ধা, সোনাহাট স্থলবন্দর দিয়ে অ্যাসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধির কারণে স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছে। আমরা অবিলম্বে প্রতি টনে অ্যাসেসমেন্ট ভ্যালু ভ্যাট অতিরিক্ত দুই ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ভ্যাট বৃদ্ধির অজুহাতে ভারত ও ভুটান থেকে পাথরের বোল্ডার বন্ধ রয়েছে। তাছাড়া সব মালামাল আমদানি-রফতানি স্বাভাবিক আছে।

এদিকে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমলকুমার ঘোষ বলেন, ভারত থেকে বোল্ডার আমদানির জন্য ওই দেশের সরকার নতুন নিয়ম জারি করেছে। যার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরাই বোল্ডার পাঠাতে নিষেধ করেছেন। তাই দুই দিন থেকে বন্ধ হয়ে রয়েছে বোল্ডার রফতানি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক