,

বিএনপির মহাসচিব তার দলের লোকজনকেও সম্মান করতে জানেন না : আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সবকিছুতেই বিএনপি সরকারের ছায়া খুঁজছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সরকারের এজেন্সির চাপে বিএনপির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আনিসুল হক এ মন্তব্য করেন।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির মহাসচিব জনগণকে এমনকি তার দলের লোকজনকেও সম্মান করতে জানেন না। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে দলটির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। এতে সরকারের ছায়া খুঁজছে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের ছায়া খোঁজে। মন্ত্রী বলেন, মাদক ও জঙ্গিবাদ থাকলে আমাদের সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আজকে সারা বিশ্বে জঙ্গিবাদের প্রকোপ দেখা দিয়েছে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় গুলি-বোমা বিস্ফোরণের মতো জঙ্গিবাদ আমরা বন্ধ করতে চাই। আমাদের দেশে এমনটি যেন না হয় সেটা আমরা চাই।

চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরাও উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯