,

সৌদি নারীদের নজরদারিতে আসছে ‌‘অ্যাপ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক নারীদের স্বাধীনতা হরণে যেন মেতে উঠেছে সৌদি সরকার। সৌদি নারীদের দেশ ছেড়ে পালানোর সমাধানকল্পে না গিয়ে বরং নারীদের কীভাবে শিকলবন্দী করা যায় তা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। আর তারই অংশ হিসেবে এবার নারীদের আচারণ এবং তাদের সন্দেহজনক কথাবার্তা সরকারকে জানাতে অ্যাপস চালু করছে দেশটি।

আইওএস ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই কাজ করবে এই অ্যাপ, যা সার্বক্ষনিক নজরদারি চালাবে পুরুষের কোনো মহিলা বন্ধু, আত্মীয় কিংবা তার নিজের স্ত্রীর ওপর।

নতুন এই অ্যাপটির নাম অ্যাবশের। এটি মূলত একটি ই-গভর্নমেন্ট ও ই-সার্ভিসেস পোর্টাল। এর মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, গাড়ির রেজিস্ট্রেশন করা যায়। কিন্তু এরই সঙ্গে এই অ্যাপের মাধ্যমে নারীদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ ও নজরদারিও চালানো যাবে। এই অ্যাপস নিয়ে সৌদি নারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানবাধিকার কমিশনের একজন প্রবীণ গবেষক রোথনা বেগমের মতে, এই অ্যাপটি তৈরি করা হয়েছে পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বলেছেন, ‘এটি নারীদের জন্য অত্যন্ত কুরুচিকর, অপমানজনক ও অবমাননাকর। এতে আপনি একজন নারীর গতিবিধি একজন পুরুষের হাতে তুলে দিচ্ছেন।’’

রাজতন্ত্রের দেশ সৌদি আরবে নারীদের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। পোশাক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মতামতের ক্ষেত্রে নারীদের কোনো প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। এছাড়া পরিবার দ্বারা শারীরিক এবং মানুষিক নির্যাতনের কারণে দেশটির তরুণীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ঠিক এমনই একটা সময় সৌদি নারীদের ওপর কঠোরতার খড়গ বাড়িয়ে দিতে অ্যাপের মাধ্যমে নজরদারি বাড়াল দেশটির সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর