,

বিএনপির নৈতিক দায় থেকেই সংসদে আসা উচিত : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উচিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংসদে আসা। সংসদে না গেলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দিবে না।’

আজ শুক্রবারের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার জন নারী সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে মাহবুব হানিফ এসব কথা বলেন। সংবর্ধনা পাওয়া নারী এমপিরা হলেন- ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়া।

হানিফ বলেন, ‘বিএনপি শপথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যারা নির্বাচিত হয়েছে তাদের শপথ নেওয়া উচিত। বাকিরা ৩০ তারিখের মধ্যেই শপথ নিয়ে জনরায়কে সম্মান করবেন বলে আশা করছি। বিএনপির মহাসচিব ফখরুল সাহেব কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন অথচ সংসদে আসতে চান না। শপথ না নিলে মানুষ আর ভোট দেবে না। অপকর্ম করলে মানুষ ভোট দেবে কেন?’

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য দেন- ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর