,

শ্রীলঙ্কার মুসলিম ধর্মমন্ত্রী বার্তা : জুমার নামাজ আদায়ে কেউ মসজিদে যাবেন না

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রায় ২৫৩ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই হামলায় ৩৬০ জন প্রাণ হারিয়েছে বলে প্রথমে জানানো হলেও পরে নিহতের সংখ্যা ১০০-র বেশি কমিয়ে বলা হচ্ছে।

নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কার নাগরিক। তবে হতাহতের মধ্যে বেশ কিছু বিদেশিও রয়েছে বলে কর্মকর্তারা জানান। আত্মঘাতী হামলাকারীর সংখ্যা ৯ জন বলে সন্দেহ করা হচ্ছে।

ভয়াবহ এই হামলার ঘটনায় শ্রীলঙ্কার মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী এম এইচ আব্দুল হালিম এক জরুরি বার্তায় দেশটির মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন জুমার নামাজ আদায়ের জন্য মানুষ যেন শুক্রবার মসজিদে না যান। তারা যেন বাসাতেই নামাজ পড়েন।
এদিকে, পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছেএবং হামলার সঙ্গে জড়িত যে সাত ব্যক্তিকে তারা খুঁজছে তাদের ছবি প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোয়েন্দা তথ্য সংশ্লিষ্টদের জানানোর ক্ষেত্রে ব্যর্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। দেশটির ক্যাথলিক চার্চ গির্জার সবরকম প্রার্থনা অনুষ্ঠান বাতিল করেছে।

পুলিশ বলছে, তারা ৭০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। একজন হামলাকারী যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর