,

ছিনতাইয়ের অভিযোগ সালমানের বিরুদ্ধে

news-image

বিনোদন ডেস্ক : ছিনতাই করেছেন সালমান খান। মুম্বাইয়ের একটি থানায় তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক ভক্ত। সালমান খানের পক্ষে তাঁর দেহরক্ষীও একটি পাল্টা অভিযোগ করেছেন ওই ভক্তের বিরুদ্ধে।

বেশির ভাগ সময় কালো কাচ তোলা গাড়িতে যাতায়াত করেন সালমান খান। ভক্তদের কাছ থেকে একটু আড়াল হয়েই থাকেন তিনি।

সম্প্রতি পথে নেমেছিলেন এই অভিনেতা। চড়ে বসেছিলেন সাইকেলে। দৃশ্যটি মুঠোফোনে ভিডিও করছিলেন এক ভক্ত। তাৎক্ষণিকভাবে তাঁর হাত থেকে ফোনটি কেড়ে নেন সালমান খান। ওই ভক্ত বেচারা ডিএন নগর থানায় সালমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। অনুমতি না নিয়ে ভিডিও করার জন্য সালমানের দেহরক্ষী উল্টো অভিযোগ করেছেন ওই ভক্তের বিরুদ্ধে। যদিও অভিযোগপত্রে ওই ভক্ত লিখেছেন ভিডিও করার আগে তিনি সালমানের দেহরক্ষীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন। এমনকি সালমান ও তাঁর দেহরক্ষী ওই ভক্তের সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন। বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি।

সালমান খানকে শিগগিরই দেখা যাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে। সেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে নতুন ছবি ‘দাবাং থ্রি’-এর শুটিং চলছে সালমানের। ভারতের মধ্যপ্রদেশের শুটিং শেষ করে দাবাংয়ের দলটি এখন কাজ করছে মুম্বাইতে। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর