,

আগামী বাজেটে সঞ্চয়পত্রের সুদহারে কোনও হেরফের হবে না : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আগামী বাজেটে সঞ্চয়পত্রের সুদহারে কোনও হেরফের হবে না। বর্তমানে মানুষ যে হারে সুদ পান, সেটাই পাবেন। এখানে আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসির সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সঞ্চয়পত্রের রেট ও রির্টানে আমরা হাত দেয়নি, আর দিব না। তবে সঞ্চয়পত্রের সংস্কার নিয়ে কাজ চলছে। তিনি বলেন, সঞ্চয়পত্রের যাদের জন্য করা হয়েছে শুধু তারাই এখানে বিনিয়োগ করতে পারবে। এক্ষেত্রে তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না।

মন্ত্রী বলেন, অনেকে অবৈধ টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা হচ্ছে। ফলে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হওয়ার কথা তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ যাদের সঞ্চয়পত্র থাকা দরকার তাদেরই থাকবে, তারাই কিনবে তাদের কোনও সুযোগ সুবিধা কমবে না।

এসময় ব্যাংক ঋণের সুদহার নিয়েও কথা বলেন মুস্তফা কামাল। তিনি বলেন, ব্যাংক ঋণে সুদের হার অনেক বেশি। ব্যাংক মালিকদের এই সুদ হার কমিয়ে আনতে বলছি। এত বেশি সুদ দিয়ে কখনোই ব্যবসা করা যাবে না। সুদের ওপর নতুন করে সুদ আরোপ করা হচ্ছে। আগামীতে সুদের হার অনেক কমিয়ে নিয়ে আসা হবে, যেন ঋণখেলাপি না হয়।

আলোচনার শুরুতেই অর্থমন্ত্রী বলেন, ব্যবসা করলে লাভ বা লোকসান হতে পারে। যারা লোকসান দেয়, তাদের জন্য কোনো ব্যবস্থা থাকে না। ঋণখেলাপি হওয়ার পরও সব ব্যবসায়ীদের জেলে পাঠালে তো হবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

দেশের এনজিও নেতা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতারা আলোচনায় অংশ নেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর