,

নিহত রমেশ ৪৫০ জনকে বাঁচিয়েছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলায় নিহত হওয়া রমেশ রাজু দেশটির ইস্টার্ন প্রভিন্সের বাত্তিকালোয়া শহরের জিয়ন চার্চে ব্যাকপ্যাক বহনকারী একজনকে ঢুকতে না দিয়ে ৪৫০ জনকে বাঁচিয়েছেন।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, বাত্তিকালোয়ার বাসিন্দা রমেশ তার স্ত্রী ক্রিশানথিনি এবং রুকশিখা (১৪) ও নিরুবান ১২ নামের দুই সন্তানকে নিয়ে এদিন জিয়ন চার্চে যান প্রার্থনায় অংশগ্রহণ করতে।

চার্চ প্রাঙ্গণে একটি বড় ব্যাকপ্যাক বহনকারী এক অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা হয় ৪০ বছর বয়সী রমেশের। এই ব্যক্তি তাকে জানান, তার ব্যাকপ্যাকে একটি ভিডিও ক্যামেরা আছে। তিনি ভেতরে গিয়ে প্রার্থনাকারীদের দৃশ্যধারণ করতে চান।

এই বিষয়ে ক্রিশানথিনি বলেন, এই অপরিচিত ব্যক্তির কথায় আমার স্বামীর মনে খটকা লাগে। তিনি এই ব্যক্তিকে বলেন যে ভেতরে যেতে হলে প্রথমে তাকে অনুমতি নিতে হবে। কথোপকথনের একপর্যায়ে আমার স্বামী তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।

এরপর ক্রিশানথিনি চার্চের দিকে এগিয়ে যান। ইস্টার সানডে উপলক্ষে সেখানে ৪৫০ জনের মতো মানুষ জড়ো হয়। এসময় তিনি একটি প্রচণ্ড শব্দ শুনতে পান। আশেপাশের কিছু ভবনে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেয় সবাই।

ক্রিশানথিনি এবং তার পরিবার চার্চ প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তারা রমেশের খোঁজে ছুটে যায় আশেপাশের হাসপাতালগুলোতে। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর তারা তার মরদেহ খুঁজে পায়। ঠিকাদার রমেশ ঘটনাস্থলেই মারা যান।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সোমবার রমেশকে কবর দেয়া হয়। এসময় স্থানীয় পুলিশ সদস্যরা তার প্রতি সম্মান প্রদর্শন করতে উপস্থিত হন। রমেশ নিজে বাঁচতে না পারলেও অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছেন।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর