,

রমজানে রংপুর বিভাগকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে : ডিআইজি

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ উপ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্রাচার্য্য বলেছেন, পবিত্র রমজানে রংপুর বিভাগকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। রংপুর বিভাগের শান্তি-শৃঙ্খলা বজায় এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তাদের সদা সজাগ থাকতে হবে। সমাজের প্রত্যেক মানুষ যেন আইনের সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিআইজি সভাকক্ষে রংপুর রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিআইজি আরও বলেন, ‘রংপুর একটি শান্তির শহর। তাই আগামী রমজানে এই রংপুর বিভাগের প্রতিটি এলাকায় পুলিশ বাহিনীসহ প্রশাসন শান্তি বজায় রাখতে মাঠে কাজ করবে। প্রতিটি গুরুত্বপুর্ণ এলাকাসহ মার্কেটগুলো পুলিশ বাহিনীর পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকধারী আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। তারা ব্যবসায়ী ও ক্রেতাসহ সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে সর্বক্ষণ মাঠে থাকবে। এছাড়াাও মাদক, জাল টাকা ও ছিনতাই রোধে কাজ করবে।

সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ মজিদ আলী বিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আ‏হ্মদ, পিপিএম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার), লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, অত্র রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার অর্জনকারীদের ক্রেষ্ট ও সনদ দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ