মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পুরো রংপুর বিভাগের ৮ জেলায় আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জালাল উদ্দিন নামে এক বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহি কোন বাস না ছাড়ায় চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে অনেক যাত্রীই সকালে হতাশ হয়েছে ফিরে গেছেন। স্থানীয় শ্রমিক নেতারা জানায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে জালাল উদ্দিন নামে শ্যামলী পরিবহনের এক বাস চালককে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি আকতার হোসেন বাদল।

অন্যদিকে ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আমরা প্রথমে রংপুর বিভাগের চার জেলাতে কর্মসূচী দিয়েছিলাম। কিন্তু রাতে শ্রমিকদের চাপে পুরো বিভাগেরই এই ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে আজ সকালে সরেজমিনে রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্ণ মোড় বাস স্ট্যান্ড, মেডিকেল মোড় বাস স্ট্যান্ড, কুড়িগ্রাম লোকাল বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে দূরপাল্লার কোন বাস ছাড়েনি। কাউন্টার থেকে ফেরত দেয়া হয় বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মর্ডাণ মোড়ে এলাকায় বাসের জন্য অপেক্ষায় থাকা মিলন মিয়া নামে যাত্রী বলেন, ‘আমি ঢাকায় যেতে সকালে বাড়ি থেকে বের হয়েছি। শুক্রবার আমার পরীক্ষা আছে। কিন্তু এখন শুনছি পরিবহন ধর্মঘট চলছে। বুঝতেছি না কি করব।’কামারপাড়া কোচ স্ট্যান্ডের কলার বয় হোসেন আলী বলেন, ‘আমাদের ওস্তাদকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনে ইয়াবা তল্লাশির নামে চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুত্বর আহতাবস্থায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

গতকাল বুধবার জালালের মরদেহ নিজ বাড়ি দিনাজপুরে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। নিহত জালাল উদ্দিন দিনাজপুরের দশমাইল এলাকার আফজাল হোসেনের ছেলে। তার এক প্রতিবন্ধীসহ তিন ছেলে সন্তান ও স্ত্রী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক