মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারণ ক্ষমতার তিনগুণ বেশি রোগী কলেরা হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) বা কলেরা হাসপাতালে রোগীদের ঠাঁই মিলছে না। ডায়রিয়ার সুচিকিৎসায় কলেরা হাসপাতাল নামে সুপরিচিত এ হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে আটশ থেকে নয়শর বেশি রোগী ভর্তি হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন দুই থেকে তিনশ রোগী ভর্তি হয়। তবে এখন স্বাভাবিকের চেয়ে প্রায় তিনগুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন।

আইসিডিডিআর,বির চিফ ফিজিশিয়ান (প্রধান চিকিৎসক) ডা. প্রদীপ কুমার বর্মন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বলেন, রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। আগে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিনশ রোগী ভর্তি হলেও বর্তমানে নয়শর বেশি ভর্তি হচ্ছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বৃদ্ধ আইসিডিডিআর,বিতে ভর্তি হচ্ছেন। রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত তাবু স্থাপন করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেশি হলেও এখনও পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানান তিনি।

কী কারণে ডায়রিয়ার রোগী বাড়ছে জানতে চাইলে ডা. প্রদীপ কুমার বর্মন বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। পানি ও খাবার গ্রহণের মাধ্যমে ডায়রিয়া ছড়ায়। গত কয়েকদিন অতিরিক্ত গরমের কারণে পানির চাহিদা বাড়ছে। অনেকেই পিপাসা মেটাতে রাস্তাঘাটে বরফ মেশানা আঁখ ও লেবুর রসের বিভিন্ন ধরনের শরবত পান করেন। এগুলো থেকে ডায়রিয়া আক্রান্ত করতে পারে।

এছাড়া গরমে খাবার দ্রুত নষ্ট হয়। অনেক সময় বেখেয়ালে পচা খাবার খাওয়ায় ডায়রিয়া হয়। ডায়রিয়া থেকে বাঁচতে বিশুদ্ধ খাবার পানি ও খাবার গ্রহণ জরুরি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ইনচার্জ সহকারী পরিচালক ডা. আয়েশা বেগম জানান, প্রতি বছর এপ্রিল ও মে’তে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। গত প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীসহ সারাদেশে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তিনি জানান, গত ১৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্য়ন্ত শুধুমাত্র আইসিডিডিআর,বি হাসপাতালে দশ হাজার ২৬১ রোগী ভর্তি হয়েছেন। দিনের হিসেবে যথাক্রমে ৮০৩, ৭৯৫, ৯১৮, ৯২৩, ৮৬৪, ৮৫৩, ৮৬৭, ৮৭২, ৭৬৮, ৮৮৯, ৮৬০ ও ৮৪৯ রোগী ভর্তি হয়েছেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক