,

আবারও শ্রীলঙ্কায় বিস্ফোরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ওই বিস্ফোরণ থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে পুলিশ।

তিনি বলেন, আদালতের পেছনে একটি বিস্ফোরণ হয়েছে। আমরা তদন্ত করছি। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে এটা সেরকম না।

শ্রীলঙ্কায় গত রোববারের ভয়াবহ সিরিজ হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যেই এ ধরনের বিস্ফোরণ আরও আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। গত বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত রোববার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা, তিনটি হোটেল এবং আরও দু’টি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর