,

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রমের খবর জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবি জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট।

পিডিবির পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, এটিই দেশের সর্বোচ্চ উৎপাদন। গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এরপর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

গ্রীষ্ম এবং রমজানকে সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতোমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজানে এবং গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি অন্য সময়ের মতোই স্বাভাবিক রাখার তাগিদ দেয়া হয়েছে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে এবার রমজান হবে লোডশেডিং শূন্য। গ্রীষ্মে আরও ৮০০ মেগাওয়াটের নতুন কেন্দ্র চালু হচ্ছে। এই কেন্দ্রগুলোর মধ্যে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এর একটি ১০০ মেগাওয়াটের কেন্দ্র খুলনার বাগেরহাটে উৎপাদন শুরু করেছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর