,

শিরোপার ঘ্রাণ পাচ্ছে সিটি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবলের বহুল প্রতীক্ষিত ‘ম্যানচেস্টার ডার্বি’তে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার দিকে আরও এক পা এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেওয়া ম্যাচটিতে গোলের দেখা পেয়েছেন দুই সিটি উইঙ্গার বার্নান্দো সিলভা ও লেরয় সানে। দুজনে মিলে মাত্র ১২ মিনিটের ঝড়ে ইউনাইটেডের শীর্ষ চারে স্থান পাওয়ার স্বপ্নে জোর আঘাত হেনেছেন। আর এই জয়ে লিগের মাত্র ৩ ম্যাচ দূরত্বে দাঁড়িয়ে লিভাপুলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শিরোপার ঘ্রাণ পাচ্ছে সিটি।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। তবে বিরতির ঠিক আগে দারুণ এক সুযোগ পেয়েছিল সিটিজেনরা। দাভিদ সিলভার পাস থেকে বল পেয়ে রহিম স্টার্লিংয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। কিন্তু ইউনাইটেডের তিন খেলোয়াড়কে পাশ কাটিয়ে ৮ গজ দূরে থেকে শটও নেন ইংলিশ উইঙ্গার। তবে তার দুর্বল শট ঠেকাতে বিশেষ বেগ পেতে হয়নি ‘রেড ডেভিলস’দের গোলরক্ষক দাভিদ দে গিয়াকে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। ৫৪তম মিনিটে গোলও পেয়ে যায়। ইকাই গুন্দোগানের পাস থেকে বল অনেকটা টেনে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড বার্নান্দো সিলভা। ১২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সানে। ফ্রেদের পাসে বল পেয়ে স্টার্লিংয়ের কাছে পৌঁছে দেন সিটির ভিনসেন্ট কোম্পানি। দারুণ ক্ষিপ্রতায় দে গিয়াকে পরাস্ত করেন সানে।

এই জয়ের পর ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট সিটির। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সংগ্রহ সমান ম্যাচে ৮৮ পয়েন্ট। আর ৬৪ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ।

এদিকে রাতের আরেক ম্যাচে ওলভসের কাছে ৩-১ গোলে হেরে শীর্ষ চারে থাকা অনিশ্চিত হয়ে গেছে আর্সেনালের। ৩৫ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৬। আর সাতে থাকা ওলভসের পয়েন্ট ৫১।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর