,

ওয়ানডে মর্যাদা পেলো ওমান এবং যুক্তরাষ্ট্র

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে মর্যাদা অর্জন করে নিয়েছে ওমান এবং যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে স্ট্যাটাস পায় দেশ দুটি।

দুটি দেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে ওমান। হংকংকে ৮৪ রানে হারিয়ে যুক্তরাষ্ট্র ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে।

এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ওমান। নামিবিয়ার রাজধানী ওয়াইন্ডহোতে ছয় দেশ নিয়ে আয়োজিত আইসিসির ডিভিশন টু ক্রিকেট লিগে এগিয়ে থেকে ওয়ানডে স্ট্যাটাস পায় ওমান। আগামী আড়াই বছরের জন্য আরব আমিরাত, স্কটল্যান্ড ও নেপালের পাশাপাশি ওমানও পাবে আইসিসির ওয়ানডে স্বীকৃতি।

এই আসরে ওমান ছাড়াও অংশ নিয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, পাপুয়া নিউগিনি এবং কানাডা। টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা চার দল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা রয়েছে। কানাডার জয়ের পর ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত হয় ওমানের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর