,

ফিলিপাইনের নৃত্য উৎসবে পূজা

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব সেরা নাচিয়েদের বৃহত্তম আসর ‘ড্যান্স এক্সচেঞ্জ: ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯’-এ অংশ নিচ্ছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ফিলিপাইনের রাষ্ট্রপতির আদেশক্রমে দেশটির সরকারের পক্ষ থেকে উৎসবে সরাসরি আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের নাচের দলটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পূজা সেনগুপ্তের নেতৃত্বে তুরঙ্গমীর তিন সদস্যের দল ফিলিপাইন যাচ্ছে। দলের অন্য দু’জন সদস্য হলেন সুস্মিতা লোপা ও লোপা অধিকারী।

প্রতি বছরের মতো এবারও এপ্রিল এর শেষ সপ্তাহটিকে ফিলিপাইন ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করেছে। তাই দিনটি উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ’।

২৬ এপ্রিল থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী আয়োজিত এ উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। এছাড়া একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।

২০১৮ সালে ‘ড্যান্স এক্সচেঞ্জ’-এ পূজা সেনগুপ্ত বাংলাদেশের আরতি নাচের উপর কর্মশালা পরিচালনা করেছিলেন। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ফিলিপিনো নৃত্য প্রশিক্ষক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর