,

সংসদে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানালেন মোকাব্বির খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান চাইলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম দলীয় এমপি মোকাব্বির খান।

বুধবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে যোগদানের পর দেওয়া প্রথম শুভেচ্ছা বক্তৃতায় তিনি এই দাবি জানান।

কারাবন্দি খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংসদে মোকাব্বির খান বলেন, কারাগারে বিএনপি নেত্রীর চিকিৎসা হচ্ছে না। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। আমি তার সুচিকিৎসা দাবি করি।

আমার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, এলক্ষ্যে একটি কমিশন গঠন করা হোক।

জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে মোকাব্বির খান বলেন, ড. কামাল হোসেন যে ঐক্য গঠন করেছেন সেটাতে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। এসময় অতিদ্রুত একটি সাধারণ নির্বাচনের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো