,

মোহাম্মদপুরে ট্রাকের চাপায় পাঠাও আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক পাঠাও আরোহী নিহত হয়েছেন। তার নাম আরমান (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন পাঠাও বাইকের চালক নূর মোহাম্মদ।

ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় পাঠাও বাইকের আরোহী আরমান ও চালক নূর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় আরমানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

আহত পাঠাও মোটরসাইকেল চালক নূর মোহাম্মদ বলেন, নিহতের বাড়ী মোহাম্মদপুর শাহজাহান রোডে। তাকে টাউন হলের সামনে থেকে বসিলা রোডে নিয়ে যাওয়ার পথে বসিলা বেড়িবাঁধে লাউতলা এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল নিয়ে বাম দিকে পড়ে যান। আর আরোহী আরমান ডান পাশে পড়ে যান। পরে ট্রাকটি তার উপর উঠিয়ে দেয় চালক। পরে আশপাশের লোকজন ট্রাকটি আটক করে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর