মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভুল বোঝাবুঝির’ পর শমী কায়সার ক্ষমা চাইলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ফোন চুরির ঘটনায় সাংবাদিকদের প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর ‘নিজের ভুল’ বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার। বুধবার অর্ধশত সংবাদকর্মীকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আটকে রেখেছিলেন তিনি।

এ সময় তার নিরাপত্তাকর্মীরা সংবাদকর্মীদের দেহ তল্লাশি করেন। কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে চাইলে তাদের ‘চোর’ বলেও সম্বোধন করা হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। ক্ষোভও প্রকাশ করেন তারা। পরে যখন জানা গেল, ফোন চুরি করেছে লাইটিংয়ের এক কর্মী; তখন ‘দুঃখ প্রকাশ’ করেন শমী কায়সার।

শমী কায়সার বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে “ভুল বোঝাবুঝি” হয়েছে, যা অনিচ্ছাকৃত। আসলে মুঠোফোন আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেখানে।’

শমী কায়সারের ফোন চুরির ঘটনায় চোর বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকগণ। একইসঙ্গে অনুষ্ঠানস্থলে তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তারা।

জানা যায়, বুধবার প্রেসক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদের। ঘটনাটি ঘটার আগে সেখানে নিজ বক্তব্য শেষ করে চলে যান বিশেষ অতিথি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও চলচ্চিত্র তারকা জয়া আহসান।

অনুষ্ঠানটি উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছিলেন শমী। বক্তব্য শেষ করে কেক কাটার সময়ই হঠাৎ তিনি বুঝতে পারেন তার স্মার্টফোন দুটি নেই। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি উপস্থিত সবাইকে জানান। তিনি বারবার ফোন নম্বর দুটিতে কল করেছিলেন। সচল থাকলেও ফোন রিসিভ করছিলেন না কেউ।

এরপর শমীর কথায় মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনি তার নিরাপত্তাকর্মীদের আদেশ দেন উপস্থিত সকলের দেহ তল্লাশি করতে। সাংবাদিকরা সম্মতি প্রকাশ করলেও কেউ কেউ মনক্ষুণ্ন হয়ে চলে যেতে চান। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের ‘চোর’ সম্বোধন করেন।

এ সময় উত্তেজিত হয়ে ওঠেন পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীরা। অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডাও হয় তাদের।

পরে টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি চুরি করে পকেটে পুরে নিয়ে যাচ্ছেন। এর পরপরই সাংবাদিকদের প্রতি ‘দুঃখ প্রকাশ’ করেন শমী কায়সার। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক