,

না-ফেরার দেশে অভিনেতা সালেহ আহমেদ

news-image

কিছুক্ষণ আগেই গুরুতর অসুস্থ অবস্থায় আজ দুপুরে সিসিউতে স্থানান্তরিত করা হয়েছে অভিনেতা সালেহ আহমেদকে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই এলো দুঃসংবাদ। না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন ৮৩ বছর বয়সী এই মেধাবী জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার বেলা ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ দুপুরে এই অভিনেতার শ্যালক আওয়াল চৌধুরী জানান, সালেহ আহমেদকে গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাপোলোর সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। শরীরের মূল অরগ্যানগুলো ঠিকমতো কাজ করছে না। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে আবারও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিনেতা সালেহ আহমেদ। নানা রোগে আক্রান্ত হয়ে সালেহ আহমেদ গত দুই বছর বিছানায় কাটাচ্ছিলেন। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তার চিকিৎসার খরচ বহন করতে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় এই অভিনেতার পরিবারের সদস্যদের। তবে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার পাশে দাঁড়ান। তার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দেন সঞ্চয়ী পত্র হিসেবে। এখন সেই টাকাতেই তার চিকিৎসা চলেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে নিয়মিত অভিনয় করতেন সালেহ আহমেদ। ১৯৯১ সাল থেকে অবসর গ্রহণের পর জনপ্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন স্বাধীনতা পদক।

ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের পর নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন সালেহ আহমেদ। প্রচুর প্রশংসা কুড়িয়েছেন অভিনয় করে। বিশেষ করে কমেডি চরিত্রে নিয়মিত অভিনয় করতেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর