,

জায়া‌নের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

news-image

শ্রীলংকায় বোমা বিস্ফোরণে নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়া‌ন চৌধুরীর দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) বাদ আছর রাজধানীর বনানী ক্লাব মাঠে জানাজার পর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের পাশে তাকে দাফন করা হয়।এরআগে হাজারো মানু‌ষের অংশগ্রহ‌ণে বনানী ক্লাব মাঠে জায়ানের জানাজা অনু‌ষ্ঠিত হয়। দু‌’দিন আগে থেকেই জানাজার জন্য মাঠ প্রস্তুত করা হ‌য়। জানাজায় জায়ানের আত্মীয়-স্বজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।জানাজা পড়ানোর আগে শেখ সেলিম নাতি জায়ান এবং তার আহত বাবার জন্য সবার কাছে দোয়া চান। এসময় তিনি জায়ানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডিলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডেপুটি স্পিকার ফজলে রাব্ববি মিয়া, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, ক‌র্নেল (অব) মুহম্মদ ফারুক খান, সা‌বেক নৌপ‌রিবহন মন্ত্রী শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজ‌লে নুর তাপস, আকবর খান পাঠান, মোস্তফা জালাল ম‌হিউ‌দ্দিন, ডা. এনামুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

এর আগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর দেড়টার দিকে জায়ানের মরদেহ তার নানা শেখ সেলিমের বাসায় আনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।পরে দুপুর ২টা ৪০ মিনিটে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়ানের মরদেহ দেখতে মন্ত্রী, এমপি, রাজনীতিক এবং আত্মীয়-স্বজনরাও ভিড় করেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেখ সেলিমের বাসায় জায়ানকে শেষবারের জন্য দেখতে আসেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রওশন এরশাদ, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

গত রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হয়। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৪ এপ্রিল) লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা নিহতের এ সংখ্যা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর