,

রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়াম্যানদের শপথ অনুষ্টান আজ বুধবার অনুষ্টিত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের মোট ৫৮টি উপজেলার মধ্যে ৫০টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্টান সম্পন্ন হলো। বাকি ৮টি উপজেলার গেজেট আসার পরই তাদের শপথ অনুষ্টান হবে বলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সুত্রে জানানো হয়েছে ।
আজ বুধবার যাদের শপথ গ্রহন করানো হলো তারা হলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, মিঠাপুকুর উপজেলার ভাইস চেয়ারম্যান শ্রী নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম জেসমিন ।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী শপথ বাক্য পাঠ করান ।অনুষ্টানটি উপস্থাপনা করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো: মাসুদ রানা।এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপনসহ বিভাগীয় কর্মকর্তাগণ।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর