মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যে সরকারই আসুক সম্পর্ক ভালো থাকবে—ড.গওহর রিজভী 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো থাকবে। আরও ভালো হবে। এতে আমাদের কোনো বিভেদ হবে না। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে।
এর আগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. গওহর রিজভী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ।এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ মোসা।অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও পাঁচজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক