,

বিশ্বের নিরাপদ পোশাক কারখানার শীর্ষে বাংলাদেশ

news-image

বিশ্বের নিরাপদ শিল্পগুলোর একটি বাংলাদেশের পোশাক শিল্প। বিশ্বসেরা ১০টি পোশাক কারখানার ৭টিই বাংলাদেশে। রানাপ্লাজা ট্রাজেডির পর গত ৬ বছরে পোশাক কারখানায় হতাহতের ঘটনা ঘটেনি একটিও। ডিবিসি

বিজিএমইএ সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, কেউ বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে আঙ্গুল তুলে প্রশ্ন করতে পারবে না, কারণ আমরা শিল্পের তালিকায় শীর্ষে রয়েছি। আমাদের মাঝামাঝি পর্যায়ের কারখানারও প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ হয়েছে নিরাপত্তা নিশ্চিতের যেই যন্ত্রাদি রয়েছে সেগুলো স্থাপন করতে।

নিরাপদতম কারখানার স্বীকৃতি মিললেও পোশাকের দামে তার প্রতিফলন নেই। বরং গত ৫ বছরে অন্তত ১০ শতাংশ দাম কমেছে ইউরোপ আর আমেরিকার বাজারে। বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, এতো সবুজ কারখানা রয়েছে কিন্তু সবুজ দাম নেই। কাজেই এই জায়গাটিতে আমরা পিছিয়ে যাচ্ছি। একসাথে যদি আমরা সবাই ঘুরে দাঁড়াতে পারি। যদি এক পা ঘুরে দাঁড়িয়ে বলি আমরা এর কমে বিক্রি করবো না, তাহলে বাংলাদেশের চেহারাটা বদলাবে। আর বেঞ্চমার্ক মূল্য নির্ধারণের বিষয়টা আমরা একটা প্রকল্প হিসেবে নেবো।সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে পোশাক কারখানার শক্ত ভিত্তি তৈরিতে সহায়তা করেছে দুই ক্রেতা জোট অ্যালায়েন্স, অ্যাকর্ড। অ্যালায়েন্স চলে গেলে অ্যাকর্ড আছে অন্তত জুলাই পর্যন্ত। তারপরও যেন কারখানার নিরাপত্তা কার্যক্রমে ঘাটতি না পড়ে সেই তাগিদ দিয়েছেন শিল্পখাত বিশেষজ্ঞরা।

সিপিডি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের এককভাবে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব লোকবল দিয়ে করাটি দুঃসাধ্য ব্যাপার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যৌথ উদ্যোগে এবং সরকার সেখানে একটি অভিভাবক হিসেবে থেকে এই কাজগুলো যেন আগামী দিনে তারা অব্যাহত রাখে।

amadershomoy.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর