,

প্রধানমন্ত্রী দেখতে যাবেন জায়ানকে

news-image

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববারের সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর (৮) মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে জায়ান চৌধুরীর মরদেহ আনতে নানা শেখ ফজলুল করিম সেলিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন। আজ (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাবে।

এদিকে বনানীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজিআর এবং এসএসএফের সদস্যরা অবস্থান নিয়েছেন শেখ সেলিমের বাসায়। আশপাশের সব ভবনে নিয়োজিত আছে পুলিশ সদস্যরা।

আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবেন ছোট্ট শিশু জায়ান চৌধুরী।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর