,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত আসামি নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার পলাতক আসামি ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশ কালিয়া পাড়ায় মেরিন ড্রাইভ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিল মোহাম্মদ দিলুর বিরুদ্ধে তিনটি মাদক, দুটি অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

নিহত দিল মোহাম্মদ দিলু টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহমেদ প্রকাশ পুতুর ছেলে।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশের একটি টিম দিল মোহাম্মদ দিলুকে আটক করেন। দিল মোহাম্মদ দিলুর স্বীকারোক্তি মতে তাঁকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে মেরিন ড্রাইভ এলাকার একটি পরিত্যক্ত হ্যাঁচারিতে যায় পুলিশ। এ সময় দিল মোহাম্মদের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। ওই সময় পালাতে গিয়ে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন দিল মোহাম্মদ দিলু। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই বাবুল, এএআসই সনজিত দত্ত, কনস্টেবল ইব্রাহীম। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৬টি বন্দুক (এলজি), ১৩ টি তাজা কার্তুজ ও সাত হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর