,

গোয়েন্দা সংস্থা হামলার তথ্য গোপন রেখেছিলো : প্রেসিডেন্ট সিরিসেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার সতর্কতামূলক তথ্য গোপন করেছিলো গোয়েন্দা সংস্থা। যার ফলে আগে থেকেই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

আজ বুধবার চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

এক ব্রিফিংয়ে সিরিসেনা বলেন, প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার কাছে প্রতিবেশি দেশ ভারত থেকে দেওয়া নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক তথ্য গোপন রাখা হয়। এর ফলে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুযোগ ছিলো না তার।

ঘটনার জন্য বিক্রমাসিংহের সরকার দায়ী, এমন ইঙ্গিত দিয়ে সিরিসেনা বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই ভয়াবহতা এড়ানো যেত।’

মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে যেদিন প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ হয়েছে সেদিনই তা বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি বলেন, আসন্ন সপ্তাহে আমি পুরোপুরি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করবো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিরক্ষা বাহিনী প্রধানকে বদলে ফেলা হবে বলে আশা করছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার দুই ঘণ্টা আগে দেশটির গোয়েন্দা সংস্থাকে সতর্ক করে দিয়েছিল ভারত। এ ছাড়া প্রথমে ৪ এপ্রিল ও পরে ২০ এপ্রিল শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা বাহিনী।

টানা আটটি সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। গত রোববার শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় এ সিরিজ বোমা হামলা চালানো হয়।

এদিকে শ্রীলঙ্কায় হামলার দুদিন পর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনকি সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী সাতজন হামলাকারী ছবিতে থাকা ব্যক্তিরা।

হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

তবে তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া রয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।

হামলার ঘটনায় ইতিমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো