,

বিনা কর্তনে সেন্সর নোলকের

news-image

বিনোদন প্রতিবেদক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দৌড়ে সামিল হতে যাচ্ছে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবিটি। গতকাল ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী ববি। তিনি বলেন, শুরু থেকেই এ ছবিটি অপ্রত্যাশিত কিছু বাধা বিঘ্ন পাড়ি দিয়েছে। সব বাধা কাটিয়ে এবার আলোর মুখ দেখতে চলেছে ‘নোলক’।

ছবিটি প্রযোজনা করেছে ‘বি হ্যাপি এন্টারটেনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার সাকিব সনেট বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছবির প্রযোজক আমি। এখন পরিচালক হিসেবেও আমার নাম থাকবে। আর মুক্তি দেব ঈদুল ফিতরে। সেন্সর যেহেতু পেয়ে গেছি, মুক্তি আর কেউ আটকাতে পারবে না। আশা করি, দর্শকরা শাকিব ও ববির আরও একটি ভিন্ন রসায়নের ছবি উপভোগ করবেন।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর