,

আলিয়া ভাটের চালাকি

news-image

বিনোদন ডেস্ক : বিবাদ দেখলে অনেক দূর দিয়ে হাঁটেন আলিয়া ভাট। ব্যাপারটা যে তিনি পরিবার থেকে শিখেছেন, সে রকম নয়। বলিউডের অনেককেই তিনি হোঁচট খেতে দেখেছেন। সাম্প্রতিক এক বিতর্ক নিয়ে অবশ্য পুরোপুরি মুখ বুঁজে থাকতে পারেননি আলিয়া ভাট।

কঙ্গনা রনৌতকে নিয়ে বড় যন্ত্রণায় পড়েছেন আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পাওয়া আলিয়ার নতুন ছবি ‘গলি বয়’ দেখে তিনি মন্তব্য করেছেন ছবিটি নাকি ‘মধ্যম মানের’। এ ঘটনার জের ধরে আলিয়ার ওপর একচোট নিয়েছেন কঙ্গনার বোন রাঙ্গোলি চণ্ডাল। আলিয়ার ব্রিটিশ নাগরিকত্ব আছে বলে তিনি বলে বসেছেন, আলিয়া তো ভারতীয়ই নন। কেবল আলিয়াকে বকলেও মেনে নেওয়া যেত। রাঙ্গোলি আলিয়ার মা–বাবাকেও ছাড়েননি। আলিয়ার মা সনি রাজদানকে তিনি নন–ইন্ডিয়ান বলেছেন। আর বাবা মহেশ ভাট নাকি একবার কঙ্গনার মুখে জুতো ছুড়েছিলেন।

এসব নিয়ে ভাট পরিবার নীরবই ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলেছেন আলিয়া। ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয় রাঙ্গোলি ও কঙ্গনার এসব মন্তব্য প্রসঙ্গে নীরব কেন? আলিয়া বলেন, ‘আমি যদি নীরব হয়ে থাকি, তাহলে আমার পরিবার এসব বিষয়ে আরও ১০ গুণ শক্ত। আমার এসব বিষয় নিয়ে মাথাব্যথা নেই। আমি শান্তিতে থাকতে চাই। ইতিবাচক থাকতে চাই সব সময়। কঠোর পরিশ্রম করতে চাই। প্রতিদিন নিজের সবচেয়ে ভালো কাজটা করে দেখাতে চাই।’

বলিউডের মুখকাটা দুই বোনের প্রসঙ্গে জানতে চাইলে আলিয়া বলেন, ‘লোকে কী বলে না বলে, সেসবে কান দেওয়ার সময় আমার নেই। কে কী বলবে না বলবে, সেটা তাদের ব্যাপার। কথা বলার অধিকার সবারই আছে। আমি চুপচাপ থাকতে চাই, এটাই আমার অবস্থান।’

আগেও আলিয়াকে নিয়ে নানা রকম কথা বলেছেন রাঙ্গোলি। এমনকি আলিয়া নিশ্চুপ থাকায় যারা তাঁর প্রশংসা করেছিল, তাদের আলিয়ার চামচা বলে গালি দিয়েছেন রাঙ্গোলি চণ্ডাল। এমন ভয়াবহ মেয়ের হাত থেকে বাঁচার জন্য মুখ বন্ধ রাখাটাই আলিয়ার সবচেয়ে কার্যকর চালাকি। বলিউড হাঙ্গামা

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো