মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মের মধ্যে আনা হবে গুগল–ইউটিউবের বিজ্ঞাপন : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিয়মের মধ্যে আনার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে গুগল, ইউটিউব, নেটফ্লিক্স প্রভৃতি অনলাইন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিয়মের মধ্যে আনা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো টিভি চ্যানেল বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, তবে সম্প্রচারের ক্ষেত্রে দেশের আইন মানতে হবে। ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার শুধু বাংলাদেশে নয়, সব দেশেই আইনত নিষিদ্ধ।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিদেশি চ্যানেলের মাধ্যমে হাজার কোটি টাকার বিজ্ঞাপন বাইরে চলে যাচ্ছে, চ্যানেলগুলোতে অর্থসংকট। এ সংকটের কারণে সাংবাদিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা। অনেক ক্ষেত্রে বার্তা বিভাগ বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো কোনোটাই হতো না যদি বিদেশে বিজ্ঞাপন চলে না যেত। টিভি চ্যানেলগুলোর ক্রম ঠিক করার জন্য এ বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সব সিটি করপোরেশনে সিস্টেম ডিজিটাল করে ফেলার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী জানান, এশিয়া সামিট আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে সহযোগিতা করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় “গণমাধ্যমকর্মী আইন” এবং “সম্প্রচার আইন”–এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়। এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি আইন মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে ভেটিং দিয়ে দেবে।’ তিনি বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, যাতে দ্রুত ভেটিং দিয়ে দেয়। এরপরই মন্ত্রিসভা হয়ে আইন দুটি জাতীয় সংসদে উপস্থাপন করব। তবে বুধবার শুরু হওয়া অধিবেশনে উপস্থাপন করা সম্ভব হবে না। আশা করছি এর পরের অধিবেশনে উপস্থাপন করতে পারব।’

সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আহ্বায়ক রেজোয়ানুল হকসহ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ আহমেদ, রাহুল রাহা, শাকিল আহমেদ, মানস ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক